চুয়াডাঙ্গা জেলা পরিষদ নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ৬ সেপ্টেম্বর পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

৩ পদে ৩ কর্মী নিয়োগ দেবে চুয়াডাঙ্গা জেলা পরিষদ
৩ পদে ৩ কর্মী নিয়োগ দেবে চুয়াডাঙ্গা জেলা পরিষদ |ছবি: জিটি সম্পাদিত

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন চুয়াডাঙ্গা জেলা পরিষদ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৪ ও ১৬তম গ্রেডে ৩ পদে ৩ কর্মী নিয়োগে ৬ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা পরিষদ, চুয়াডাঙ্গা;

১. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*দাপ্তরিক চিঠিপত্র লেখার কাজে অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২. পদের নাম: নিম্নমান সহকারী-কাম-মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটারে টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৪০ এবং বাংলায় ৩০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

৩. পদের নাম: গাড়ি চালক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*হালকা যান চালানোর লাইসেন্স থাকতে হবে;

*বাংলা এবং ইংরেজি শব্দ পড়ার সাধারণ জ্ঞান থাকতে হবে;

আরও পড়ুন: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ১৭৭ পদে বড় নিয়োগ, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও

অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। আবেদন ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন;

সূত্র: চুয়াডাঙ্গা জেলা পরিষদের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!