ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৩ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি;
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: শিক্ষানবিশকালে (এক বছর) ৪০,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে ৫৯,২৪৫ টাকা;
আরও পড়ুন: ক্যাশ অফিসার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়:
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*স্নাতকে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ এবং এসএসসি ও এইচএসসিতে ৫ স্কেলে ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোহ্য নয়;
আরও পড়ুন: অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ডাচ-বাংলা ব্যাংকের ওয়েবসাইট

