ঢাকাসহ ৫ জেলায় ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ|ছবি: জিটি সম্পাদিত

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কস্ট অ্যাকাউন্টস বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে ১৫ কর্মী নিয়োগে ২৬ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৬ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার;

বিভাগ: কস্ট অ্যাকাউন্টস;

পদসংখ্যা: ১৫টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ওয়ালটন প্লাজায় ২০০ ডেপুটি ম্যানেজার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, পারফরম্যান্স বোনাস, উৎসব বোনাস বছরে ২টি, প্রাণ-আরএফএল পণ্যে ছাড়, শিক্ষানবিশকাল (৬ মাস) শেষে বেতন পুনর্নির্ধারণ, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: ঢাকা, রাজশাহী, রংপুর, হবিগঞ্জ, নরসিংদী;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: আবুল খায়ের গ্রুপ ২৪০০০ বেতনে নিয়োগ দেবে মার্কেটিং সুপারভাইজার, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: আউটলেট ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি ডিবিএল গ্রুপে, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!