এইচএসসি পাসেই চাকরি ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে, পদ ৯, আবেদন ২০ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

২ পদে ৯ কর্মী নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ
২ পদে ৯ কর্মী নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ|ছবি: জিটি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৪ ও ১৬তম গ্রেডে ২ পদে ৯ কর্মী নিয়োগে ২৩ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ জুলাই সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ;

১. পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

আরও পড়ুন: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ১৭৭ পদে বড় নিয়োগ, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও

২. পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১ ও ২ নং পদের জন্য ১১২ টাকা এবং সব পদে অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২০ আগস্ট ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন অথবা ওপরের বিজ্ঞপ্তি দেখুন;

সূত্র: ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!