এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বেতন ১৫০০০ টাকা, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

জিটি ডেস্ক

প্রকাশ:

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি|ছবি: জিটি সম্পাদিত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকা ও চট্টগ্রামে সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ৫ কর্মী নিয়োগে ১৯ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ মে থেকেই শুরু হয়েছে—চলবে ১৮ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি;

বিভাগের নাম: সেলস;

পদের নাম: এক্সিকিউটিভ;

পদসংখ্যা: ৫টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১৫,০০০ টাকা;

আরও পড়ুন: মিনিস্টার হাই-টেক পার্কে চাকরি, আবেদন ১৮ জুন পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ঢাকা ও চট্টগ্রাম;

আবেদনের যোগ্যতা—

*ইইই/ইইতে ডিপ্লোমা/বিএসসি অথবা স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, বেতন ২৫০০০, আবেদন ১০ জুন পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!