এসবিএসি ব্যাংক নিয়োগ দেবে অফিসার অন প্রবেশন, বেতন ৪০০০০, আবেদন ২৫ জুন পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

অফিসার অন প্রবেশন নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক পিএলসি
অফিসার অন প্রবেশন নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক পিএলসি|ছবি: জিটি সম্পাদিত

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এসবিএসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘অফিসার অন প্রবেশন’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এসবিএসি);

পদের নাম: অফিসার অন প্রবেশন;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: প্রবেশনকালে (১ বছর) ৪০,০০০ টাকা। প্রবেশনকাল শেষে ৫৫,৪০৫ টাকা;

আরও পড়ুন: কর্মসংস্থান ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৭, আবেদন ২৩ জুন পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: ৪৮০০০ বেতনে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*এমবিএম/এমবিএ অথবা স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের যেকোনো দুটি পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ৬ জুন পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: এসবিএসি ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!