মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
চাকরি

গ্রামীণ ইউনিভার্সিটি কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ৫ আগস্ট পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৭ AM

কর্মকর্তা নিয়োগ দেবে গ্রামীণ ইউনিভার্সিটি
কর্মকর্তা নিয়োগ দেবে গ্রামীণ ইউনিভার্সিটি|ছবি: জিটি সম্পাদিত

গ্রামীণ ইউনিভার্সিটি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ ইউনিভার্সিটি;

১. পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট/রিসার্চ অ্যাসোসিয়েট (চুক্তিভিত্তিক);

বিভাগ: রিসার্চ অফিস;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, জনস্বাস্থ্য, ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স, প্রকৌশল, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত পটভূমি থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*গবেষণা, তথ্য বিশ্লেষণ, প্রকল্প সমন্বয়, একাডেমিক লেখালেখি বা গবেষণা প্রশাসনে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ভালো একাডেমিক ফল ও গবেষণার সক্ষমতা থাকলে নবীন স্নাতকেরাও আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: সামরিক ভূমি ও ক্যান্টেমেন্ট অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৮৬, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

২. পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার;

বিভাগ: লাইব্রেরি;

আবেদনের যোগ্যতা—

*অন্যূন স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে (BLIS) ডিগ্রি থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*লাইব্রেরি সেবা, সার্কুলেশন, ক্যাটালগিং, ব্যবহারকারী সেবা বা লাইব্রেরি প্রশাসনে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

*BLIS ডিগ্রিধারী ও ইন্টার্নশিপ অভিজ্ঞতাসম্পন্ন নবীনেরাও আবেদন করতে পারবেন;

৩. পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার;

বিভাগ: একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, জনপ্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত পটভূমি থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*একাডেমিক প্রশাসন, রেকর্ড ব্যবস্থাপনা, শিক্ষার্থীসেবা বা সমজাতীয় কাজে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে অ্যাডমিশন কাউন্সেলর নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৮ আগস্ট পর্যন্ত

৪. পদের নাম: আউটরিচ অফিসার/সিনিয়র অফিসার;

বিভাগ: আউটরিচ;

আবেদনের যোগ্যতা—

*অন্যূন স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*মার্কেটিং, ব্যবসায় প্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইংরেজি, জনসংযোগ বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত পটভূমি থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

৫. পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার;

বিভাগ: অ্যাডমিশন অফিস;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, মার্কেটিং, জনপ্রশাসন, শিক্ষা, ইংরেজি, যোগাযোগ, মানবসম্পদ ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত পটভূমি থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*ভর্তি কার্যক্রম, শিক্ষার্থী নিয়োগ, একাডেমিক প্রশাসন, গ্রাহকসেবা বা সমজাতীয় কাজে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি নিয়োগ দেবে ৩২ শিক্ষক, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত

৬. পদের নাম: ডিপার্টমেন্ট কো-অর্ডিনেশন অফিসার;

বিভাগ: একাডেমিক বিভাগ;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, জনপ্রশাসন, শিক্ষা, ইংরেজি, মানবসম্পদ ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত পটভূমি থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*একাডেমিক প্রশাসন, বিভাগীয় সমন্বয়, উচ্চশিক্ষা প্রশাসন, শিক্ষার্থীবিষয়ক কার্যক্রম বা সমজাতীয় কাজে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

৭. পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার;

বিভাগ: ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ;

আবেদনের যোগ্যতা—

*অ্যাকাউন্টিং, ফিন্যান্স, কমার্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে এমকম/এমবিএ থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*সিএ ডিগ্রি থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*হিসাবরক্ষণ, অর্থ ব্যবস্থাপনা, বুককিপিং বা আর্থিক রেকর্ড ব্যবস্থাপনায় দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: রেসিডেনসিয়াল মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১ আগস্ট পর্যন্ত

৮. পদের নাম: সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার;

বিভাগ: তথ্যপ্রযুক্তি বিভাগ;

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সার্ভার ব্যবস্থাপনা বা এন্টারপ্রাইজ আইটি অবকাঠামোতে চার থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

৯. পদের নাম: গ্রাফিক ডিজাইনার/ভিজ্যুয়ালাইজার;

বিভাগ: ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগ;

আবেদনের যোগ্যতা—

*অন্যূন স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*চারুকলা, গ্রাফিক ডিজাইন, ভিজ্যুয়াল কমিউনিকেশন, মাল্টিমিডিয়া বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি/ডিপ্লোমা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*সৃজনশীল, ব্র্যান্ডিং, বিজ্ঞাপন বা করপোরেট কমিউনিকেশন খাতে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আবেদন ২ আগস্ট পর্যন্ত

১০. পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার;

বিভাগ: মানবসম্পদ বিভাগ;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, জনপ্রশাসন, অর্গানাইজেশনাল সাইকোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত পটভূমি থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*নিয়োগ, এইচআর কার্যক্রম, কর্মী ব্যবস্থাপনা ও প্রশাসনে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

১১. পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার;

বিভাগ: উপাচার্যের দপ্তর;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, জনপ্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা, ইংরেজি, যোগাযোগ বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত পটভূমি থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পারসোনাল সেক্রেটারি, প্রশাসনিক কর্মকর্তা বা সমজাতীয় পদে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ আগস্ট ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

সূত্র: গ্রামীণ ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট

ট্যাগ:কর্মকর্তা নিয়োগPrivate job circularPrivate University Jobsগ্রামীণ ইউনিভার্সিটিবেসরকারি চাকরির সর্বশেষ বিজ্ঞপ্তিবেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!