ইন্টার্নশিপ করুন বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেড ইনস্টিটিউটে, থাকছে মাসিক ভাতা ও সনদ

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটে ভাতাসহ ৬ মাস মেয়াদি ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটে ভাতাসহ ৬ মাস মেয়াদি ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই |ছবি: জিটি সম্পাদিত

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ইন্টার্ন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২৬-২০২৭ অর্থবছরে ৬ মাস মেয়াদি 'ইন্টার্নশিপ' পদে ৪ কর্মী নিয়োগে ৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বাণিজ্য মন্ত্রণালয়);

পদের নাম: ইন্টার্ন;

পদসংখ্যা: ৪টি;

মাসিক ভাতা: ১০,০০০ টাকা;

আরও পড়ুন: ইন্টার্নশিপ করুন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে, থাকছে সনদ ও মাসিক ভাতা

আবেদনের যোগ্যতা—

*অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ডেভেলপমেন্ট পলিসি, ডেভেলপমেন্ট স্টাডিজ, পরিসংখ্যান, গণিত ও আইন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা, বর্ণিত পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) হতে হবে;

*স্নাতক/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে;

*পূর্বে ইন্টার্নশিপ করলে পুনরায় আবেদন করতে পারবেন না;

আরও পড়ুন: ইন্টার্নশিপ করুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে, থাকছে সনদ ও মাসিক ভাতা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) jobs@bfti.org.bd ঠিকানায় ই-মেইল পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

New Project - 2026-10-23T020547.205.jpgসূত্র: বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!