সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর ইন্টার্ন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২৬-২০২৭ অর্থবছরে ৬ মাস মেয়াদি 'ইন্টার্নশিপ' পদে ৫ কর্মী নিয়োগে ৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সড়ক ও জনপথ অধিদপ্তর;
পদের নাম: ইন্টার্ন;
পদসংখ্যা: ৫টি;
মাসিক ভাতা: ১০,০০০ টাকা;
আরও পড়ুন: পেট্রোবাংলার আওতাধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
আবেদনের যোগ্যতা: পুরঃকৌশল বিভাগে স্নাতক/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি থাকতে হবে;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২৩৪ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিজ্ঞপ্তির নিচের দিকে বিদ্যমান আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'নির্বাহী প্রকৌশলী, সওজ, প্রশাসন ও সংস্থাপন, সড়ক ভবন, তেঁজগাও, ঢাকা (কক্ষ নম্বর-৫০৫, ব্লক-এ)' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: সড়ক ও জনপথ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

