ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চোখের জন্য বিশেষায়িত এ হাসপাতালটি ‘ল্যাবরেটরি সহকারী’ পদে ৩ কর্মী নিয়োগে ২৯ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল;
পদের নাম: ল্যাবরেটরি সহকারী;
পদসংখ্যা: ৩টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১৮,০০০-২০,০০০ টাকা;
আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগ দেবে অ্যারিসটোফার্মা লিমিটেড, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, চিকিৎসা সুবিধা, জীবনবিমা সুবিধা, উৎসব বোনাস বছরে ২টি, বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, বিনা মূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, হাসপাতালের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: হাসপাতালে;
আবেদনের যোগ্যতা—
*এসএসসি পাস হতে হবে (প্যাথলজি ও মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি বিষয়ক সনদ বা কোর্স সম্পন্ন থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন);
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৫ পদে নিয়োগ দেবে ডাক্তার-নার্স-কর্মচারী, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবদেনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

