জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ব্র্যাঞ্চ সেলস, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগে ‘ট্রেইনি রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৬ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২৬ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি;
বিভাগের নাম: ব্র্যাঞ্চ সেলস, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং;
পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৩১,০০০ টাকা;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক, আবেদন ২৫ জুলাই পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: মধুমতি ব্যাংক নিয়োগ দেবে লিগ্যাল অফিসার, আবেদন ২৬ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: বিডিজবস ডটকম

