ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ২০ মে

জিটি ডেস্ক

প্রকাশ:

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস|ছবি: সংগৃহীত

ইউএস-বাংলা এয়ারলাইনস জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এ বিমান সংস্থাটি বিজনেস অ্যানালিস্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ৫ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ মে থেকেই শুরু হয়েছে—চলবে ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস;

পদের নাম: এক্সিকিউটিভ;

বিভাগ: বিজনেস অ্যানালিস্ট;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন শেষ ৩১ মে

অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, স্বাস্থ্য বিমা, বিনা মূল্যে বিমান টিকিট সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: সুপারভাইজার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সায়েন্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*বিজনেস প্রসেস ম্যাপিং ও রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ে দক্ষতা থাকতে হবে; 

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: ২৮০০০ বেতনে এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন শেষ ১৬ মে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!