ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সাব-ব্রাঞ্চ ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

সাব-ব্রাঞ্চ ইনচার্জ নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি
সাব-ব্রাঞ্চ ইনচার্জ নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি|ছবি: জিটি সম্পাদিত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘সাব-ব্রাঞ্চ ইনচার্জ’ পদে কর্মকর্তা নিয়োগে ১৫ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি);

পদের নাম: সাব-ব্রাঞ্চ ইনচার্জ;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আবেদন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

প্রার্থীর বয়সসীমা: ২৪ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়;

*পদোন্নতির জন্য ব্যাংকিং পেশাগত পরীক্ষা (জেএআইবিবি/এআইবিবি) সফলভাবে সম্পন্ন করা বাধ্যতামূলক;

*ব্যাংকিং খাতে ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!