জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন অনলাইনে

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

বিভিন্ন বিভাগে ১০ শিক্ষক নিয়োগ দেবে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বিভিন্ন বিভাগে ১০ শিক্ষক নিয়োগ দেবে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়|ছবি: জিটি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ১০ শিক্ষক নিয়োগে ১৫ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করতে হবে পদভেদে ৩০ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সাভার, ঢাকা);

১. পদের নাম: সহযোগী অধ্যাপক (স্থায়ী);

বিভাগ: উদ্ভিদবিজ্ঞান;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৫০,০০০–৭১,২০০ টাকা;

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ আগস্ট ২০২৬;

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আবেদন ২ আগস্ট পর্যন্ত

২. পদের নাম: সহকারী অধ্যাপক (স্থায়ী);

বিভাগ: ইংরেজি;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুলাই ২০২৬;

আরও পড়ুন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ৬ কর্মকর্তা, আবেদন ২৮ জুলাই পর্যন্ত

৩. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ইতিহাস ১টি (স্থায়ী) ও ২টি (অস্থায়ী), আইন ও বিচার বিভাগ ২টি (স্থায়ী), ফার্মেসি ৩টি (স্থায়ী);

পদসংখ্যা: মোট ৮টি;

বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুলাই ২০২৬;

আরও পড়ুন: কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদ ২৯, আবেদন ২৭ জুলাই পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী ও অস্থায়ী);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

New Project - 2026-07-19T082035.010.jpgসূত্র: জাবির অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!