যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩ থেকে ৯ম গ্রেডে ৪ পদে ৭ শিক্ষক নিয়োগে ১২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
১. পদের নাম: অধ্যাপক;
বিভাগ/বিষয়/দপ্তর: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);
২. পদের নাম: সহযোগী অধ্যাপক;
বিভাগ/বিষয়/দপ্তর: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪);
আরও পড়ুন: সেকশন অফিসারসহ বিভিন্ন পদে চাকরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
৩. পদের নাম: সহকারী অধ্যাপক;
বিভাগ/বিষয়/দপ্তর: ফলিত পরিসংখ্যান ও ডাটা সায়েন্স বিভাগ;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);
৪. পদের নাম: প্রভাষক;
বিভাগ/বিষয়/দপ্তর: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস;
পদসংখ্যা: ২টি (অস্থায়ী);
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী ও অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে অথবা, রেজিস্ট্রারের কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত আবেদন ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—


সূত্র: যবিপ্রবির অফিশিয়াল ওয়েবসাইট

