যুব উন্নয়ন অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২০তম গ্রেডে ‘অফিস সহায়ক’ পদে ১০৩ কর্মচারী নিয়োগে ৩০ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: যুব উন্নয়ন অধিদপ্তর;
পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১০৩টি;
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০);
আরও পড়ুন: টেলিযোগাযোগ অধিদপ্তরে চাকরি, পদ ৩১, আবেদন শেষ ১৬ এপ্রিল
অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৬ তারিখে);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ১৯১, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১ মে ২০২৬, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: যুব উন্নয়ন অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

