ক্ষুদ্রঋণদানকারী সংস্থা আশা জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘জুনিয়র লোন অফিসার’ পদে ২৩৫ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুনের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আশা;
পদের নাম: জুনিয়র লোন অফিসার;
পদসংখ্যা: ২৩৫টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: শিক্ষানবিশকালে (১ বছর) ২৩,৯০৯ টাকা। শিক্ষানবিশকাল শেষে ৩০,২৯৭ টাকা;
আরও পড়ুন: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ দেবে ডেপুটি ডিরেক্টর, আবেদন ৩ জুন পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা বছরে ২টি, বাংলা নববর্ষ ভাতা, কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড, কর্মী কল্যাণ তহবিল, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: বরগুনা, বরিশাল, চট্টগ্রাম, দিনাজপুর, জামালপুর ও রংপুর জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আরও পড়ুন: ব্যুরো বাংলাদেশ ৩০০০০ বেতনে নিয়োগ দেবে সহকারী কর্মসূচি সংগঠক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের যেকোনো দুটি পাবলিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ৫ স্কেলে ২.৫০ অথবা সিজিপিএ ৪ স্কেলে ২.০০ থাকতে হবে;
আরও পড়ুন: ওয়ার্ল্ড ভিশন নিয়োগ দেবে ডেপুটি ডিরেক্টর, কর্মস্থল ঢাকা, আবেদন ১৯ জুন পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। অথবা, জীবনবৃত্তান্তসহ (সিভি) লিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের খামের ওপর নিজ জেলা ও পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ জুন ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: আশার অফিশিয়াল ফেসবুক পেজ

