কাজী ফার্মস গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চিকস অ্যান্ড ফিড সেলস বিভাগে ‘অফিসার/এক্সিকিউটিভ’ পদে ৬ জেলায় কর্মী নিয়োগে ১২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কাজী ফার্মস গ্রুপ;
বিভাগের নাম: চিকস অ্যান্ড ফিড সেলস;
পদের নাম: অফিসার/এক্সিকিউটিভ;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১৫ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, বেতন ২৫০০০ টাকা, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, চিকিৎসা ভাতা, হ্যান্ডসেট ভাতা, মোবাইল বিল, উৎসব বোনাস, বিবাহ ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২৬–৩৫ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: আউটলেট ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি ডিবিএল গ্রুপে, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
কর্মস্থল: চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, নরসিংদী;
কর্মক্ষেত্র: অফিসে;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি কর্ণফুলী গ্রুপে, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

