জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী উন্নয়ন বোর্ডের অধীন যুগ্মপরিচালকের কার্যালয়, খুলনা। প্রতিষ্ঠানটি ১০ম ও ১৪তম গ্রেডে ৩ পদে অস্থায়ী ভিত্তিতে ১৪ কর্মী নিয়োগে ১৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: যুগ্মপরিচালকের কার্যালয় (পল্লী উন্নয়ন বোর্ড, খুলনা);
১. পদের নাম: সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা;
পদসংখ্যা: ৪টি;
বেতন: গ্রেড-১০ (সাকল্যে);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ৩০১ পদে, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত
২. পদের নাম: হিসাব সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন: গ্রেড-১৪ (সাকল্যে);
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্য বিভাগ থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
৩. পদের নাম: মাঠ সংগঠক;
পদসংখ্যা: ৯টি;
বেতন: গ্রেড-১৪ (সাকল্যে);
আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩৫ বছর হতে হবে (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);
আরও পড়ুন: বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিভিন্ন গ্রেডে ১৪২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'যুগ্মপরিচালক, যুগ্মপরিচালকের কার্যালয়, বিআরডিবি, খুলনা বিভাগ, বিভাগীয় কমিশনারের কার্যালয় ভবন, ৯ম তলা (পূর্ব পার্শ্ব), বয়রা, খুলনা-৯০০০' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ অক্টোবর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: সমকাল, ১৬ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ১০

