কোকোলা ফুড লিমিটেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৩, আবেদন ২০ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

১২ পদে ১৬৩ কর্মী নিয়োগ দেবে কোকোলা ফুড প্রোডাকটস্ লিমিটেড
১২ পদে ১৬৩ কর্মী নিয়োগ দেবে কোকোলা ফুড প্রোডাকটস্ লিমিটেড|ছবি: সংগৃহীত

কোকোলা ফুড প্রোডাকটস্ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১২ পদে ১৬৩ কর্মী নিয়োগে ৩১ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩১ জুলাই থেকেই শুরু হয়েছেচলবে ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কোকোলা ফুড প্রোডাকটস্ লিমিটেড;

১. পদের নাম: কিউসি অফিসার;

পদসংখ্যা: ১৫টি;

২. পদের নাম: প্রোডাকশন সুপারভাইজার (বিস্কুট, নুডলস, চিপস, মার্শম্যালো);

পদসংখ্যা: ২৫টি;

৩. পদের নাম: প্রোডাকশন সুপারভাইজার (প্লাস্টিক সেকশন);

পদসংখ্যা: ৬টি;

৪. পদের নাম: ট্রেইনি প্রোডাকশন সুপারভাইজার;

পদসংখ্যা: ২৫টি;

৫. পদের নাম: প্যাকিং মেশিন অপারেটর;

পদসংখ্যা: ২০টি;

আরও পড়ুন: প্রাণ গ্রুপে ২০০ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

৬. পদের নাম: পিইটি শিট মেশিন অপারেটর;

পদসংখ্যা: ৫টি;

৭. পদের নাম: রোলার মেশিন অপারেটর;

পদসংখ্যা: ১০টি;

৮. পদের নাম: শ্রিংক লেবেল মেশিন অপারেটর;

পদসংখ্যা: ১০টি;

৯. পদের নাম: বয়লার অপারেটর (১ম/২য় শ্রেণির সনদ);

পদসংখ্যা: ৫টি;

১০. পদের নাম: জেনারেটর অপারেটর;

পদসংখ্যা: ৩টি;

১১. পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার;

পদসংখ্যা: ৯টি;

১২. পদের নাম: সিকিউরিটি গার্ড;

পদসংখ্যা: ৩০টি;

আরও পড়ুন: জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ৭০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্ত হবে;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

'কোকোলা ফুড প্রোডাকস্ লিমিটেড, ইসলাম লজ, বাড়ী নম্বর-১৪, রোড নম্বর-১৬/এ, গুলশান -১, ঢাকা-১২১২' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ আগস্ট ২০২৬;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ৩১ জুলাই ২০২৬, পৃষ্ঠা ৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!