ক্রেডিট অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন স্নাতক পাসেই

জিটি ডেস্ক

প্রকাশ:

ক্রেডিট অফিসার/রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক
ক্রেডিট অফিসার/রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক |ছবি: সংগৃহীত

সীমান্ত ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি এসএমই (অফিসার-পিও) বিভাগে ‘ক্রেডিট অফিসার/রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৯ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ এপ্রিল থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি;

পদের নাম: ক্রেডিট অফিসার/রিলেশনশিপ অফিসার;

বিভাগ: এসএমই (অফিসার-পিও);

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ  ৪০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: প্রিমিয়ার ব্যাংক নিয়োগ দেবে অফিসার, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৪ মে

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;

*এসএমই ব্যাংকিং-বিশেষত জামানতযুক্ত এসএমই ঋণ প্রদানে অভিজ্ঞতা থাকতে হবে;

*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ৪০০০০ বেতনে ট্রেইনি জোনাল ম্যানেজার নেবে আরএফএল গ্রুপ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!