জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডে অস্থায়ী ভিত্তিতে 'অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী' পদে ১৩ কর্মী নিয়োগে ২৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৯ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়;
১. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২৩৪ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
২. পদের নাম: হিসাব সহকারী;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ৩০১ পদে, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১১২ টাকা এবং সকল পদে অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

