ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিকস) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ফিল্ড প্রোডাক্ট এক্সিকিউটিভ/সেলস এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ১২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিকস);
পদের নাম: ফিল্ড প্রোডাক্ট এক্সিকিউটিভ/সেলস এক্সিকিউটিভ;
বিভাগ: রেফারেন্স ল্যাব, ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিকস);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পদ ২১, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৫ পদে নিয়োগ দেবে ডাক্তার-নার্স-কর্মচারী, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*বিজ্ঞান বিভাগের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে (ফার্মেসি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে);
*ফিল্ডভিত্তিক বা মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা বিষয়ক প্রচারণায় দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ইসলামী ব্যাংক হাসপাতাল নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

