জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশা। ক্ষুদ্রঋণ প্রদানকারী এ সংস্থাটি ‘মেডিকেল অফিসার’ পদে কর্মকর্তা নিয়োগে ১৮ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আশা;
পদের নাম: মেডিকেল অফিসার;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৫০,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: নেত্রকোনা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পদ ২১, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;
*বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে;
*ইউজিসির ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স থাকতে হবে;
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৫ পদে নিয়োগ দেবে ডাক্তার-নার্স-কর্মচারী, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ আগস্ট ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

