জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটির অধীনে রাজস্ব শাখায় ১৬তম গ্রেডে ৫ পদে ৯ কর্মী নিয়োগে ১৩ আগস্ট প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। একই দিন ৩টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়। আবেদন ২৪ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর;
১. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬);
২. পদের নাম: ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬);
আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ পদে চাকরি, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত
৩. পদের নাম: মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬);
৪. পদের নাম: সার্টিফিকেট সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬);
৫. পদের নাম: ট্রেসার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬);
আরও পড়ুন: কর কমিশনারের কার্যালয়ে ১৩ থেকে ২০তম গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছরের (১ আগস্ট ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণ করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

