মিডল্যান্ড ব্যাংক নিয়োগ দেবে কাস্টমার সার্ভিস ম্যানেজার, আবেদন ১৫ জুলাই পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

কাস্টমার সার্ভিস ম্যানেজার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
কাস্টমার সার্ভিস ম্যানেজার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড|ছবি: জিটি সম্পাদিত

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘কাস্টমার সার্ভিস ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগে ১৬ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: মিডল্যান্ড ব্যাংক লিমিটেড;

পদের নাম: কাস্টমার সার্ভিস ম্যানেজার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ৬০০০০ বেতনে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: ৩২০০০ বেতনে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

*ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, আবেদন ১০ জুলাই পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জুলাই ২০২৬;

কাজের ক্ষেত্র, আবদেনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!