জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটি শোরুম বিভাগে ‘সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার’ পদে ৫০ কর্মী নিয়োগে ৫ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৪ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড;
বিভাগের নাম: শোরুম;
পদের নাম: সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার;
পদসংখ্যা: ৫০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, আবেদন এইচএসসি পাসেই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২০-২৭ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: সিঙ্গার বাংলাদেশ নিয়োগ দেবে ৩০ ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৪ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

