মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে কাস্টমার সার্ভিস অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

জিটি ডেস্ক

প্রকাশ:

ব্র্যাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে এমটিবি
ব্র্যাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে এমটিবি|ছবি: সংগৃহীত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ক্যাশ/জেনারেল বিভাগে ‘ব্র্যাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার’ পদে কর্মী নিয়োগে ৯ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ এপ্রিল থেকেই শুরু হয়েছে—চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি);

বিভাগের নাম: ক্যাশ/জেনারেল;

পদের নাম: ব্র্যাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নেবে ব্যাংক এশিয়া, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ এপ্রিল ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!