মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে ৩৫ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

৩ পদে ৩৫ শিক্ষক নিয়োগ দেবে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ
৩ পদে ৩৫ শিক্ষক নিয়োগ দেবে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ|ছবি: জিটি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি ৯ থেকে ১৩তম গ্রেডে ৩ পদে ৩৫ শিক্ষক নিয়োগে ৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৬ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ;

১. পদের নাম: প্রভাষক;

বিষয়/বিভাগ/দপ্তর: ইংরেজি, গণিত, রসায়ন;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম ৩.২৫ থাকতে হবে;

*এসএসসি এবং এইচএসসিতে জিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে;

New Project - 2026-09-09T051545.098.jpg২. পদের নাম: সহকারী শিক্ষক;

বিষয়/বিভাগ/দপ্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শারীরিক শিক্ষা (মহিলা), বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ইসলাম শিক্ষা, সাধারণ বিজ্ঞান, ড্রয়িং;

পদসংখ্যা: ২৯টি;

বেতন স্কেল: আইসিটি ও শারীরিক শিক্ষার বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০), অন্যান্য সকল বিষয়ে বিএডসহ বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) এবং বিএড ছাড়া বেতন ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম ৩.০০ থাকতে হবে;

*এসএসসি এবং এইচএসসিতে জিপিএ ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে;

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত

৩. পদের নাম: জুনিয়র শিক্ষক;

বিষয়/বিভাগ/দপ্তর: সাধারণ;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম ৩.০০ থাকতে হবে;

*এসএসসি এবং এইচএসসিতে জিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;

আরও পড়ুন: চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;

লিখিত পরীক্ষার সময়: ৩ অক্টোবর ২০২৬, শনিবার, সকাল ১০টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!