জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ৭৩১ কর্মী নিয়োগে ১ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ জুলাই সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মহিলা বিষয়ক অধিদপ্তর;
১. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবেদন ১৭ জুলাই পর্যন্ত
২. পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর (জেলা);
পদসংখ্যা: ১৯৪টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
*যেসব ক্ষেত্রে ডিপ্লোমা কোর্স চালু হয়নি সেসব ক্ষেত্রে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
*মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ২৮ শব্দ থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২৫১ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন এসএসসি-এইচএসসি পাসেই
৪. পদের নাম: ডে-কেয়ার ইনচার্জ;
পদসংখ্যা: ২৫টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*শিশুযত্ন কর্মসূচি বা নার্সিংয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
*শুধু মহিলা প্রার্থীদের জন্য প্রযোজ্য;
৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১৬৩টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২৮ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: জাতীয় ক্রীড়া পরিষদে বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি, আবেদন ৩০ জুলাই পর্যন্ত
৬. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৪৩৮টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণির পরীক্ষায় পাস থাকতে হবে;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ২৮ জুলাই ২০২৬, বিকেল ৪টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন;
সূত্র: মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

