ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ২৩ জুন পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ|ছবি: জিটি সম্পাদিত

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এসসিএম বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে ১০ কর্মী নিয়োগে ২৪ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ মে থেকেই শুরু হয়েছে—চলবে ২৩ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;

বিভাগের নাম: এসসিএম;

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার;

পদসংখ্যা: ১০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগ দেবে আনোয়ার গ্রুপ, আবেদন ১৮ জুন পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২২-৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আবেদনের যোগ্যতা—

*এমবিএ/এমএসসি অথবা বিবিএ/বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, বেতন ২৫০০০, আবেদন ১০ জুন পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!