নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ দেবে ৭ পদে, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেবে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়
ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেবে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়|ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৪তম গ্রেডে 'ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা' পদে ৭ কর্মী নিয়োগে ২২ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী;

পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা;

পদসংখ্যা: ৭টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আরও পড়ুন: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ১৭৭ পদে বড় নিয়োগ, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৩১ আগস্ট ২০২৬ তারিখে);

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন;

আবেদন পাঠাবেন যে ঠিকানায়— 

'জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী' বরাবর ডাকযোগে আবেদনপত্র প্রদান করতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩১ আগস্ট ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

New Project - 2026-07-31T054140.107.jpgসূত্র: নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!