জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অধীন নোয়াখালী কর কমিশনারের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ১২২ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছেচলবে ২৫ মে রাত ১২টা পর্যন্ত। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোতে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নোয়াখালী কর কমিশনারের কার্যালয়;
১. পদের নাম: কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৮২, আবেদন সরাসরি-ডাকযোগে
২. পদের নাম: প্রধান সহকারী;
পদসংখ্যা: ২২টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
৩. পদের নাম: উচ্চমান সহকারী;
পদসংখ্যা: ২২টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: পল্লী বিদ্যুৎ সমিতিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১০৩৫, আবেদন এসএসসি পাসেই
৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ২৩টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
৫. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ২৭টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—আবেদনের যোগ্যতা—
*অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
৬. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ২৭টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি, আবেদন শুরু ১২ মে
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২৫ মে ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১৩ থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৫ মে ২০২৬, রাত ১২টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: নোয়াখালী কর কমিশনারের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

