নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

১২ পদে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়
১২ পদে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়|ছবি: জিটি সম্পাদিত

নওগাঁ বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৪ থেকে ২০তম গ্রেডে ১২ পদে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৩০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নওগাঁ বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: সহযোগী অধ্যাপক;

বিষয়/বিভাগ/দপ্তর: আইন, হিসাববিজ্ঞান বিভাগ;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪);

২. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিষয়/বিভাগ/দপ্তর: আইন, হিসাববিজ্ঞান বিভাগ;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

আরও পড়ুন: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৯ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

৩. পদের নাম: প্রভাষক;

বিষয়/বিভাগ/দপ্তর: আইন, হিসাববিজ্ঞান বিভাগ;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

৪. পদের নাম: প্রোগ্রামার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

৫. পদের নাম: সহকারী গ্রন্থাগারিক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা (গ্রেড-৭);

৬. পদের নাম: মেডিকেল অফিসার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

৭. পদের নাম: নার্স (মহিলা);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, পদ ৬৭, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত

৮. পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

৯. পদের নাম: বুক সর্টার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

১০. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

১১. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

১২. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ১৩ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা শিক্ষক পদের আবেদন ফরম এখানে ক্লিক করে এবং কর্মকর্তা-কর্মচারী পদের আবেদন ফরম এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত আবেদন ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৬ থেকে ১০তম গ্রেডের জন্য ৬০০ টাকা এবং ১১ থেকে ২০তম গ্রেডের জন্য ৫০০ টাকা জমা দিতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

'রেজিস্ট্রার, নওগাঁ বিশ্ববিদ্যালয়, বাইপাস সড়ক, বরুনকান্দি মোড়, নওগাঁ-৬৫০০' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬;

আবেদনের যোগ্যতা ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন অথবা ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!