জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ইনফরমেশন সিকিউরিটি বিভাগে ‘ট্রেইনি অফিসার টু অফিসার (জি-১)’ পদে ৬ কর্মী নিয়োগে ২ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি;
পদের নাম: ট্রেইনি অফিসার টু অফিসার (জি-১);
বিভাগ: ইনফরমেশন সিকিউরিটি (ইনফরমেশন টেকনোলজি ডিভিশন);
পদসংখ্যা: ৬টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে লিগ্যাল অফিসার, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ২৪ বছর হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: প্রিমিয়ার ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে;
*সাইবার সিকিউরিটি, এসওসি অপারেশনস, ইনফরমেশন সিকিউরিটি ও আইটি গভর্ন্যান্স বিষয়ে জ্ঞান থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: ক্যাশ অফিসার নিয়োগ দেবে উরি ব্যাংক, আবেদন ১২ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

