অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ

জিটি ডেস্ক

প্রকাশ:

সায়েন্টিফিক সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে সিনোভিয়া ফার্মা পিএলসি
সায়েন্টিফিক সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে সিনোভিয়া ফার্মা পিএলসি |ছবি: সংগৃহীত

সিনোভিয়া ফার্মা পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সায়েন্টিফিক সেলস এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ৯ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি ভাইভার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট কেন্দ্রে দরকারি কাগজপত্রসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: সিনোভিয়া ফার্মা পিএলসি;

পদের নাম: সায়েন্টিফিক সেলস এক্সিকিউটিভ;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভ স্কিম, এলএফএ সুবিধা, উৎসব বোনাস, চিকিৎসা সুবিধা, গ্রুপ জীবন বিমা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: পপুলার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, যাতায়াতসহ থাকছে নানা সুবিধা

দরকারি কাগজপত্র—

*জীবনবৃত্তান্ত (সিভি);

*পাসপোর্ট সাইজের ছবি;

*জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;

*শিক্ষাগত যোগ্যতা সব সনদ (ফটোকপি);

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন শেষ ১৯ এপ্রিল

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ) থাকতে হবে;

*এসএসসি, এইচএসসি ও স্নাতকে সিজিপিএ ন্যূনতম ২.৫ থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়;

*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;

সাক্ষাৎকারের তারিখ: আগামী ১৫, ১৬, ১৯, ২০, ২১, ২২ এপ্রিল ২০২৬;

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!