অভিজ্ঞতা ছাড়াই নারী শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক, কর্মস্থল ঢাকা

জিটি ডেস্ক

প্রকাশ:

নারী শোরুম ম্যানেজার নিয়োগ দেবে  মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
নারী শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড|ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘শোরুম ম্যানেজার’ পদে ২ নারী কর্মী নিয়োগে ২১ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড;

পদের নাম: শোরুম ম্যানেজার;

পদসংখ্যা: ২টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ৩০০০০ বেতনে চাকরি জেন্টল পার্কে, পদ ২০, আবেদন শেষ ৫ মে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৫-৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: গুলশান-১, ঢাকা; 

আবেদনের যোগ্যতা—

*স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই সার্ভিস কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সিঙ্গার, আবেদন শেষ ১৯ মে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২১ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!