অভিজ্ঞতা ছাড়াই নভোএয়ার লিমিটেড নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

এক্সিকিউটিভ নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড|ছবি: জিটি সম্পাদিত

বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রিজার্ভেশন ও টিকেটিং বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ১৭ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার লিমিটেড;

বিভাগের নাম: রিজার্ভেশন ও টিকেটিং;

পদের নাম: এক্সিকিউটিভ;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: এইচএসসি পাসেই ফ্লাইট অপারেশনস বিভাগে নিয়োগ দেবে এয়ার অ্যাস্ট্রা, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: বেসরকারি বিমান সংস্থায় এইচএসসি পাসেই চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*বিবিএ অথবা এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*এয়ারলাইনস, হোটেল, কল সেন্টার, ট্রাভেল এজেন্সিতে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন; 

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ৭০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!