জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওষুধ প্রস্তুকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে ‘অফিস অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগে ২৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি। আবেদন ২৪ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি;
পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট;
বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অপসোনিন ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, সরাসরি মৌখিক পরীক্ষা ৩ অক্টোবর
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি মেরী স্টোপস বাংলাদেশে, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*ডিগ্রি (পাস) অথবা অনার্স পাস হতে হবে;
*ইআরপি/সফটওয়্যার সিস্টেমে পারচেজ অর্ডার প্রস্তুতকরণ, সার্চ এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সংক্রান্ত নথি ও রেকর্ড রক্ষণাবেক্ষণে দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: ইবনে সিনা ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী যোগ্য প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৯ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অফিশিয়াল ওয়েবসাইট

