জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি গ্রুপ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে ‘ইন্টারনাল অডিটর’ পদে কর্মী নিয়োগে ১২ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি;
পদের নাম: ইন্টারনাল অডিটর;
বিভাগ: গ্রুপ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: এজেন্ট ব্যাংকিংয়ে নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়:
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ট্রেইনি অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ব্যাংক এশিয়ায়, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২১ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

