অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ|ছবি: জিটি সম্পাদিত

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিভিল কনস্ট্রাকশন বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ২৯ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ;

বিভাগের নাম: সিভিল কনস্ট্রাকশন;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ৭০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: ন্যূনতম ২৮ বছর হতে হবে;

কর্মস্থল: কুমিল্লা;

আবেদনের যোগ্যতা—

*সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ইজি ফ্যাশন নিয়োগ দেবে মার্কেটিং এক্সিকিউটিভ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!