ওয়ালটন নিয়োগ দেবে সার্ভিস এক্সপার্ট, পদ ২০, আবেদন ১০ জুন পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

সার্ভিস এক্সপার্ট নিয়োগ দেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
সার্ভিস এক্সপার্ট নিয়োগ দেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি|ছবি: সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রেফ্রিজারেটর বিভাগে ‘সার্ভিস এক্সপার্ট’ পদে ২০ কর্মী নিয়োগে ১ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি;

পদের নাম: সার্ভিস এক্সপার্ট;

বিভাগ: রেফ্রিজারেটর;

পদসংখ্যা: ২০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, বেতন ৪০০০০

অন্যান্য সুযোগ-সুবিধা: পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ বোনাস, চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা, উৎসব বোনাস বছরে ২টি, বার্ষিক ইনক্রিমেন্ট, টিএ, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ন্যূনতম ১৮ বছর হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: ২৫০০০ বেতনে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১৯ জুন পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!