অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি
অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি|ছবি: সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৮ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি;

পদের নাম: বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে; 

আরও পড়ুন: জুনিয়র অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ১২ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে;   

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: নগদ লিমিটেড নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৮ আগস্ট পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান, ডেটা সায়েন্স, বিজনেস অ্যানালিটিক্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ফিন্যান্স, অর্থনীতি, গণিত, প্রকৌশল বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ৩০০০০ বেতনে অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ৬ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!