অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি এনসিসি ব্যাংকে, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক|ছবি: জিটি সম্পাদিত

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে ‘অপারেশনাল রিস্ক ডেস্ক (অফিসার টু এসও)’ পদে কর্মী নিয়োগে ৭ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক);

বিভাগের নাম: রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন;

পদের নাম: অফিসার (অপারেশনাল রিস্ক ডেস্ক);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ক্যাশ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি এসবিএসি ব্যাংকে, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম ২৫ বছর হতে হবে;

কর্মস্থল: ঢাকা;

আরও পড়ুন: অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি প্রিমিয়ার ব্যাংকে, আবেদন ২৮ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*এমবিএ/এমবিএম অথবা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!