অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি সমন্বিত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে, পদ ৭২৫, করুন আবেদন

জিটি ডেস্ক

প্রকাশ:

অফিসার (জেনারেল) নিয়োগ দেবে ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান
অফিসার (জেনারেল) নিয়োগ দেবে ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান|ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সদস্যভুক্ত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদে ৭২৫ কর্মী নিয়োগে ২ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক;

পদের নাম: অফিসার (জেনারেল);

পদসংখ্যা: ৭২৫টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আরও পড়ুন: সমন্বিত ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ, পদ ৯০৩, আবেদন ২১ জুন পর্যন্ত

কোন ব্যাংকে কত পদ—

*রূপালী ব্যাংক পিএলসি ৮০টি;

*বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ১৬টি;

*বেসিক ব্যাংক লিমিটেড ১৩টি;

*বাংলাদেশ কৃষি ব্যাংক ৪৭১টি;

*রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৪৭টি;

*কর্মসংস্থান ব্যাক ৭২টি;

*প্রবাসী কল্যাণ ব্যাংক ২টি;

*বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ২২টি;

*ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ২টি;

আরও পড়ুন: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে বড় নিয়োগ, পদ ৩০০, আবেদন ১৩ জুন পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

প্রার্থীর বয়স: ২১—৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে);

আরও পড়ুন: কর্মসংস্থান ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৭, আবেদন ২৩ জুন পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি হিসেবে জমা দিতে হবে। এছাড়া এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও আবেদন ফি পাঠানো যাবে;

আবেদনের শেষ সময়: আগামী ২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

New Project - 2026-06-03T212623.700.jpgNew Project - 2026-06-03T212737.836.jpgসূত্র: বাংলাদেশ বাংকের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!