অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ১৮তম গ্রেডে ৭ পদে ২০ কর্মী নিয়োগে ৫ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৮ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর (অর্থ মন্ত্রণালয়);
১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
২. পদের নাম: উচ্চমান সহকারী;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল:১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আরও পড়ুন: শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৩, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৫. পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৬. পদের নাম: সিপাই;
পদসংখ্যা: ১১টি;
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);
৭. পদের নাম: ফটোকপি অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮);
আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি মৎস্য অধিদপ্তরে, পদ ২৮৪, আবেদন এইচএসসি-এসএসসি পাসেই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬ ও ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা, অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৮ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন করের অফিশিয়াল ওয়েবসাইট

