পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৫৮ পদে, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

আউটসোর্সিং ভিত্তিতে ৫৮ কর্মী নিয়োগ দেবে পায়রা বন্দর কর্তৃপক্ষ
আউটসোর্সিং ভিত্তিতে ৫৮ কর্মী নিয়োগ দেবে পায়রা বন্দর কর্তৃপক্ষ|ছবি: জিটি সম্পাদিত

পায়রা বন্দর কর্তৃপক্ষ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২০ ক্যাটাগরির পদে আউটসোর্সিং ভিত্তিতে ৫৮ কর্মী নিয়োগে ১১ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়েছে—চলবে ২৯ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র ডাকযোগে অথবা অন্য কোনো মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পায়রা বন্দর কর্তৃপক্ষ;

পদের নাম: ২০টি ভিন্ন পদ (এখানে ক্লিক করে দেখুন);

পদসংখ্যা: ৫৮টি (এখানে ক্লিক করে দেখুন);

চাকরির ধরন: পূর্ণকালীন (আউটসোর্সিং ভিত্তিতে);

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: পদভেদে ভিন্ন (এখানে ক্লিক করে দেখুন);

আরও পড়ুন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৪৩ পদে চাকরি, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৬০ বছরের মধ্যে হতে হবে (২৯ অক্টোবর ২০২৬ তারিখে);

কর্মস্থল: পায়রা বন্দর;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিজ্ঞপ্তির নিচে বিদ্যমান আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে; 

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর ক্যাটাগরির পদের জন্য ১০০ টাকা এবং ৩ থেকে ৫ নম্বর ক্যাটাগরির পদের জন্য ৫০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

সদস্য (প্রশাসন ও অর্থ), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া পটুয়াখালী বরাবর সরাসরি বা ডাক অথবা কুরিয়াযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি—

New Project - 2026-10-13T005248.152.jpgNew Project - 2026-10-13T005326.425.jpgNew Project - 2026-10-13T005407.273.jpgসূত্র: পায়রা বন্দর কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!