জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। সংস্থাটি ওয়াশ, ভাসান চর, এইচসিএমপি বিভাগে ‘ফিল্ড অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগে ১৫ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক;
পদের নাম: ফিল্ড অ্যাসিস্ট্যান্ট;
বিভাগ: ওয়াশ, ভাসান চর, এইচসিএমপি;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক);
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ব্যুরো বাংলাদেশ নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট অফিসার, আবেদন ২৩ জুলাই পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: বিনা মূল্যে আবাসন সুবিধা, সাপ্তাহিক ছুটি ২ দিন, বিমা সুবিধা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটি, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:
কর্মস্থল: হাতিয়া, নোয়াখালী;
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে;
আরও পড়ুন: রেড ক্রস নিয়োগ দেবে ফিল্ড টিম লিডার, আবেদন ২৩ জুলাই পর্যন্ত
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি পাস হতে হবে;
*কম্পিউটারে (ওয়ার্ড, এক্সেল) দক্ষতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২১ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

