ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

লাইন টেকনিশিয়ান নিয়োগ দেবে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি
লাইন টেকনিশিয়ান নিয়োগ দেবে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি|ছবি: জিটি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটি 'লাইন টেকনিশিয়ান' পদে কর্মী নিয়োগে ১১ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি;

পদের নাম: লাইন টেকনিশিয়ান;

পদসংখ্যা: ৪টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের হস্তলিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

সদর দপ্তর, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, কানাইপুর, ফরিদপুর বরাবর আবেদনপত্র সরাসরি/ডাক/কুরিয়ারযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!