ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি স্মল বিজনেস বিভাগে ‘রিলেশনশিপ অফিসার (আরও)’ পদে কর্মী নিয়োগে ২১ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ মে থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি;
বিভাগের নাম: স্মল বিজনেস;
পদের নাম: রিলেশনশিপ অফিসার (আরও);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট ম্যানেজার, কর্মস্থল ঢাকা, আবেদন ৩১ মে পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: জুনিয়র অফিসার নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

